শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনার অভিযোগে কাঠগড়ায় বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার পরিকল্পনার অভিযোগে আটককৃত নাইমুর জাকারিয়া রহমান নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে কাঠগড়ায় পাঠিয়েছে পুলিশ। ২০ বছর বয়সী জাকারিয়াকে আজ বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। নাইমুর  আদালতে নিজেকে ‘বাংলাদেশি-ব্রিটিশ’ বলে পরিচয় দেন তিনি।

আত্মঘাতী বোমা ফাটিয়ে এবং ছুরি হামলা চালিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা এবং মোহাম্মদ আকিব ইমরান নামের এক ‘পাকিস্তানি-ব্রিটিশ’ যুবককে সন্ত্রাসী কর্মে সহযোগিতার করার অভিযোগ আনা হয়েছে নাইমুরের বিরুদ্ধে।

গত ২৮ নভেম্বর নাইমুল জাকারিয়া রহমানকে লন্ডন থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একধরনের বিস্ফোরক (আইডিএস) উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। জাকারিয়া দক্ষিণ লন্ডনের বাসিন্দা।

জাকারিয়াকে আটকের ৯০ মিনিটের মাথায় লন্ডন থেকে প্রায় দেড় শ মাইল দূরের বার্মিংহাম শহর থেকে মোহাম্মদ আকিব ইমরানকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়ার সাথে আকিব েইমরানকেও ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে পুলিশ।

ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়ানোর অভিযোগ আনা হয়েছে। আদালত দুজনকে রিমান্ডের অনুমোদন দিয়েছে। আগামী ২০ ডিসেম্বর তাঁদের লন্ডনের ওল্ড বেইলি আদালতে হাজির করার কথা রয়েছে।

আদালতে পুলিশ দাবি করেছে, তারা প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার সক্রিয় পরিকল্পনা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ