শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

সিরিয়া ও ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক সফরে পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সোমবার তুরস্ক সফরে যাচ্ছেন।খবর ডেইলি সাবাহ-এর। রাজধানী আংকারায় পুতিন সিরিয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইসরাইলের রাজধানী ঘোষণার বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

এছাড়া, আঞ্চলিক কিছু বিষয় নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন। এর পাশাপাশি দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দু নেতা আলোচনা করবেন।

এর আগে গত বৃহস্পতিবার এরদোগান ও পুতিন বায়তুল মুকাদ্দাস ইস্যু নিয়ে টেলিফোনে কথা বলেন। তারা দুজনই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি দিয়েছেন তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ওইদিন পুতিন প্রেসিডেন্ট এরদোগানকে বলেছেন, তিনি বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাবেন।সারা বিশ্বের বিরোধিতা উপেক্ষা করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। তার এ ঘোষণার পর সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ