শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

জেরুজালেম ইস্যু : লেবাননে মার্কিন দূতাবাসের সামনে সহিংস বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রেক্ষিতে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে।

বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করছে নিরাপত্তা বাহিনী।

বৈরুতের আওকার এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে বিক্ষোভকারী পাথর ছুড়ে মারে এবং পার্শ্ববর্তী রাস্তায় অগ্নিসংযোগ করে। নিরাপত্তা বাহিনী দূতাবাসে প্রবেশের রাস্তা বন্ধ করে রেখেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কেউ কেউ কাঁটাতার লাগানো দেয়াল বেয়ে দূতাবাসে প্রবেশের চেষ্টা করেছেন।

বিক্ষোভকারীরা সাদা কালো স্কার্ফ পড়ে এসেছেন এবং ট্রাম্পকে নিন্দা করে স্লোগান দিয়েছেন। লেবাননের কমিউনিস্ট পার্টির নেতা হান্না ঘারিব বিক্ষোভকারীদের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ফিলিস্তিনের শত্রু। বিক্ষোভকারীদের একটি দল ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন।

লেবাননে হাজারো ফিলিস্তিনি শরণার্থীর বসবাস যাদের অনেকে ১৯৪৮ সালে ইসরাইল সৃষ্টির পরে পালিয়ে এসেছেন।

এদিকে বৈরুত ছাড়াও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো মানুষ মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা ‘ফিলিস্তিনের অবস্থান আমাদের হৃদয়ে’ লেখা ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন।

বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ