শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

পাকিস্তানে ব্র্যাকের সব কার্যক্রম বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি এনজিও ব্রাককে পাকিস্তান ছাড়তে আল্টিমেটাম দিয়েছে সেদেশের সরকার। সংস্থাটি বিশ্বের অনেক দেশের মতো পাকিস্তানের নানারকম কার্যক্রম চালায়। বাংলাদেশেও কাজ করছে সংস্থাটি।

জানা যায়, ব্রাকের কার্যক্রম গুটিয়ে নেয়ার জন্য দুই মাসের নোটিশ বেঁধে দেয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে এনজিওগুলোর রিভিউ আবেদন করার অধিকার থাকছে বলে জানা গেছে।

ব্র্যাক ছাড়াও আরো ২০টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাকেও পাকিস্তান থেকে তাদের কার্যক্রম বন্ধ করার নোটিশ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সম্প্রতি দেশটিতে আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার জন্য পাকিস্তান সরকার বেশ কিছু নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। এসব এনজিও সেই মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় দুই মাসের মধ্যে দেশটিতে কার্যক্রম গুটিয়ে নিতে পাক সরকারের আল্টিমেটাম দিয়েছে।

আপেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ল ইসরায়েলি সেনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ