শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইসরাইল কি তার শেষ পরিণতির দিকেই ধাবিত হচ্ছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়্যা মাহমূদ
অতিথি লেখক

ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং প্রথম কেবলা বাইতুল মাকদিস। পৃথিবীর ১৮০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন মসজিদুল আকসা। কুরআন ও হাদিসে মসজিদুল আকসা জেরুজালেমের কথা সুস্পষ্টভাবে উল্লেখ থাকায় এর গুরুত্ব ও তাৎপর্য আরও ব্যাপকতা পেয়েছে।

আল্লাহ তাআলা বলেন, “পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিককে আমি বরকতময় করেছি, যেন তাকে আমার কিছু নিদর্শন দেখিয়ে দিই”। বনী ইসরাইল-১

রাসুল সা. মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববি ও মসজিদুল আকসার উদ্দেশ্যে সফর করাকে বিশেষভাবে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। তিনি বলেছেন, “তোমরা তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করো না, মসজিদে হারাম, মসজিদে নববি ও মসজিদে আকসা”। বুখারি ও মুসলিম

হজরত ইবরাহিম আ. কর্তৃক কাবাঘর নির্মাণের ৪০ বছর পর হজরত ইয়াকুব আ. জেরুজালেমে আল আকসা মসজিদ নির্মাণ করেন। তারপর হজরত সুলায়মান আ. তার সময়ে এ পবিত্র মসজিদের পুনর্নির্মাণ করেন।

৬৩৮ ইসায়ি সাল। মুসলিম সেনাবাহিনী জেরুজালেমে হানা দেয়। সাইফুল্লাহিল মুখতার বীর খালিদ ইবনুল ওয়ালিদ রা. এবং প্রসিদ্ধ সাহাবি আমর ইবনুল আস রা. এর নেতৃত্বে মুসলিম বাহিনী পুরো শহর পরিবেষ্টন করে ফেলে।

তখন জেরুসালেমের প্রশাসক ছিলেন বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি সোফ্রোনিয়াস। তিনি ছিলেন স্থানীয় গির্জার প্রধান যাজক। মুসলিম বাহিনী কর্তৃক জেরুসালেম অবরোধ করার পর সোফ্রোনিয়াস এই অদ্ভুত শর্তারোপ করেন, মুসলিমদের খলিফা নিজে নিজে এসে আত্মসমর্পণ গ্রহণ না করলে আমরা আত্মসমর্পণ করবো না।

এমন পরিস্থিতির খবর পেয়ে হজরত উমর রা. একাই একটি উট এবং একজন খাদেমকে সঙ্গে নিয়ে মদিনা ছেড়ে জেরুসালেমের উদ্দেশে যাত্রা করেন। জেরুসালেমে যাজক সোফ্রোনিয়াস তাঁকে স্বাগত জানান।

তৎকালীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মুসলিম খলিফা হজরত উমর রা. এর খুব সাধারণ পোশাক ও চাকচিক্যহীন জীবন যাপন দেখে সোফ্রোনিয়াস খুবই বিস্মিত হন। সোফ্রোনিয়াস হজরত উমর রা. কে পুরো শহর ঘুরিয়ে দেখান।

নামাজের সময় হলে সোফ্রোনিয়াস তাঁকে গির্জার ভেতরে নামাজ আদায় করার আমন্ত্রণ জানান, কিন্তু উমর রা. তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যদি তিনি সেখানে নামাজ আদায় করেন