মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

গাজী ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব’কে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ঢাকায় আনা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ কমিটির সমন্বয়ক মুফতি দেলোয়ার হোসাইন সাকী আওয়ার ইসলামকে জানান, গাজী ইয়াকুবের শারীরিক অবস্থা মোটামোটি উন্নতির দিকে। আপাতত তিনি শঙ্কামুক্ত।

এরপররও ডাক্তারদের পরামর্শে  শরীরে ভাঙ্গা কাচের টুকরো বা কোনো অংশ থেকে যাওয়ার আশঙ্কায় সিটি স্ক্যান করে তা দেখার জন্য আগামীকাল তাকে ঢাকায় পাঠানো হবে।

তিনি আরো জানান, স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন টেকনাফে সাতরাং মাদরাসায় বিশ্রামে আছেন।

 

উল্লেখ্য, সোমবার সকালে সেন্টমার্টিন থেকে বাসে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে উখিয়ায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। সামনে থেকে আসা দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গাড়িতে থাকা অনেকেই আহত হন। গাড়ির গ্লাস ভেঙে গাজী ইয়াকুবের শরীরের বিভিন্ন অংশে কাচের টুকরো ঢুকে যায়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ