গত মাসের ৪ তারিখ এক ঘটনায় বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে ওঠে সৌদি আরব। রাজপরিবারের প্রভাবশালী ১১ সদস্যসহ সে দেশের অর্ধশত অভিজাতকে গ্রেফতার করে রিয়াদের বিলাসবহুল রিত্য কার্লটন হোটেলে নেয়া হয়।
এর আগে দুপুরে সৌদি রাজা সালমান তার পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে একটি দুর্নীতি দমন কমিটি গঠনের ঘোষণা দেন। ধরপাকড় চালানো হয় জুনিয়র সালমানের নির্দেশেই। চাঞ্চল্যকর এ ঘটনার কারণ স্পষ্ট হয় ওইদিন সন্ধ্যায়। সালমানের পদক্ষেপকে সমর্থন জানিয়ে টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
সৌদি আরবের অভ্যন্তরীণ দমন-পীড়নে মার্কিন প্রেসিডেন্টের এমন অনধিকার সাফাইয়ের কারণ তার জামাতা জ্যারেড কুশনার। সৌদি অভিজাতদের নজিরবিহীন গ্রেফতারের ঠিক এক সপ্তাহ আগে গোপন সফরে সে দেশে যান জ্যারেড।
সালমানের সঙ্গে পরপর কয়েক দিন রাত ৪টা পর্যন্ত আড্ডা হয় তার। দুজন এ সময় বিভিন্ন কৌশল বিনিময় ও গল্পগুজব করেন বলে ওয়াশিংটন পোস্টের ডেভিড ইগনেশিয়াসের প্রতিবেদনে জানা যায়।
জ্যারেডের পরামর্শেই সালমান ওই ধরপাকড় চালান। আর সালমানের কাণ্ডের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন যুক্তরাষ্ট্রের টুইটার-ইন-চিফ ডোনাল্ড ট্রাম্প।
তিনি লেখেন, ‘রাজা সালমান ও তার পুত্রের প্রতি আমার বিরাট আস্থা রয়েছে, তারা জানেন তারা কী করছেন!’ গ্রেফতারকৃতদের সমালোচনা করে তিনি আরেক পোস্টে লেখেন, ‘এসব লোক দীর্ঘদিন ধরে তাদের দেশকে শোষণ করছিল।’
২০১৪ সালে রাজা সালমান সিংহাসনে আরোহণের পর থেকে তার কনিষ্ঠ স্ত্রীর জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ হয়ে উঠেছেন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর লোক। তার এ ক্ষমতার প্রতাপ সৌদি আরবের সীমানা ছাড়িয়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি প্রায় দুই বছর ধরে ইয়েমেনে নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছেন।
সিরিয়াতেও সৌদি আরবের পরোক্ষ সামরিক অংশগ্রহণের মাত্রা বাড়িয়েছেন তিনি। গত জুনে রাজা সালমান তাকে সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে জুনিয়র সালমানের নির্দেশে ব্যাপক ধরপাকড় স্বভাবতই সৌদি আরবকে ঘিরে ও সৌদি আরবের কারণে অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে তোলে। নানা উদ্বেগ-ঔত্সুক্য সৃষ্টি হয় পুরো মধ্যপ্রাচ্যে।
৪ নভেম্বর দুপুরেই বৈরুত থেকে সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। পদত্যাগের জন্য