রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

২০ মিলিয়ন ডলারে ট্রাম্পের জেরুসালেম ঘোষণা! গোপন তথ্য ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
বার্তা সম্পাদক

মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে কথা হচ্ছিলো অনেক দিন ধরেই। রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ। সেই সূত্রে বেরিয়ে এসেছে নতুন তথ্য।

সাবেক ইসরাইলি ব্যবসায়ী ও ক্যাসিনো বিলিয়নার্স শেলডন জে অ্যাডেলসন ট্রাম্পের নির্বাচনি ফান্ডে দান করেন ২০ মিলিয়ন ডলার। তিনি ট্রাম্পকে এ অর্থ প্রদান করেন মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুসালেমে স্থানান্তরের অঙ্গীকারের বিনিময়ে।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়, অ্যাডেলসন ও যুক্তরাষ্ট্রের ইহুদিরা জানতো ট্রাম্প অবশ্যই জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করবে।

নিউইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার পর অ্যাডেলসনসহ অন্যান্য ইহুদি সহযোগিতাকারীরা ট্রাম্পকে যথাসম্ভব দ্রুততম সময়ে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার জন্য চাপ দিতে থাকে।

তবে ট্রাম্পের জামাতা কুশনার আঞ্চলিক মিত্রদের সঙ্গে সমঝোতা করা পর্যন্ত ইসরাইলকে অপেক্ষা করার পরামর্শ দেন।

প্রবন্ধের ভাষ্য অনুযায়ী অ্যাডেলসন প্রকাশ্যেই ট্রাম্পকে চাপ দিতে থাকে। এমনটি ট্রাম্পের সঙ্গে এক কূটনৈতিক ভোজসভায় অ্যাডেলসন বিষয়টির অবতারণা করেন।

সাবেক এই ইসরাইলি ব্যবসায়ী ইসরাইলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত। জাতীয় নির্বাচনে  সে তার ক্যাসিনিওকে নেতানিয়াহুর পক্ষে ব্যবহার করে।

অ্যাডেলসন ট্রাম্পকে মার্চ ২০১৬ এর মধ্যে জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার সময় বেঁধে দেন। কিন্তু জামাতা কুশনার, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পরামর্শে ট্রাম্প এতোদিন বিলম্ব করেন।

নিউইয়র্ক টাইমসের ভাষায় বেলফোর ঘোষণার পর ইসরাইল আরেক রাজনৈতিক বিজয় অর্থের বিনিময়ে কিনে নিলো।

সূত্র : ডেইলি সাবাহ

মাদরাসাপড়ুয়াদের ক্যারিয়ার ভাবনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ