শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কিশোরগঞ্জ জেলা যুব জমিয়তের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জেরুজালেমকে ইহুদি রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে যুব জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে।
গতকাল বাদ আসর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ব্রিজ রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 
যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব, কিশোরগঞ্জ জেলা জমিয়তের সভাপতি জননেতা প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আবুল কাসেম জিহাদি, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ লিয়াকত হোসাইন,স্থানীয় কাউন্সিলর জনাব আরিফুল ইসলাম আরজু।
জেলা যুব জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুযযাম্মিল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাখা সহ- সভাপতি হাফেজ কেফায়েতুল্লাহ নাঈম শাহ, সাধারণ সম্পাদক মুফতি যাইনুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল ফাতাহ নুরুল্লাহ, সহ-সাধারন সম্পাদক হাফেজ মাওলানা উমায়ের আহমদ, মাওলানা সাইফুল্লাহ, সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. আবুল কালাম,মাওলানা আব্দুল বাছির সা'দী, পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দিক আহমদ, মাওলানা হোসাইন আহমদ ও মুফতি আবু হানিফ প্রমুখ।