সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, মুসলিম নির্যাতন ও নিধনের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
মুসলিম নিধন, জুলুম-নির্যাতন, সাম্প্রদায়িকতা, ও ধর্মান্ধতার বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলতে জমিয়তে উলামায়ে হিন্দ উত্তর প্রদেশের  তত্ত্বাবধানে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সদর মাওলানা আরশাদ মাদানী৷

আজ ১২ ডিসেম্বর বিকেলে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌয়ে এই  কনফারেন্স অনুষ্ঠিত হবে।

উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌয়ে আয়োজিত আজকের কনফারেন্স ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সুনামধন্য মুহাদ্দিস, আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

বক্তব্য রাখবেন জমিয়তের কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ লক্ষ্মৌস্থ ফরখাবাদ জেলার জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা ছানাউদ্দীন কাসেমী, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মুফতী মুহাম্মাদুল্লাহ কাসেমী, উত্তর প্রদেশের মুবারকপুর জেলার জমিয়ত সেক্রেটারী মুফতী আব্দুল হান্নান হামিদী, মহাননগর জেলার জমিয়তের মুফপাত্র মাওলানা নেয়ামাতুল্লাহ মাযহারী প্রমুখ।

ওই প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রাশাসন বরাবর আবেদন জানাবেন অনতি বিলম্বে ভারতে মুসলিম নিধন ও জুলুম-নির্যাতন বন্ধের৷

সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি ইসলাম ধর্মের যে কোনো ইস্যুতে বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ারও  আহ্বান জানাবেন নেতৃবৃন্দ।

এইচজে