শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

অশ্লীল মিউজিক ভিডিও তৈরি করায় পপ গায়িকার ২ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অশ্লীল মিউজিক ভিডিও তৈরির জন্য মিশরে পপ গায়িকা সিমাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সিমা অন্তর্বাস পরে অশ্লীল মিউজিক ভিডিও তৈরি করেছিলেন।

গত নভেম্বর মাসে অশ্লীলতার অভিযোগে তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

২৫ বছরের পপ গায়িকা সিমা অন্তর্বাস পরে এক মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, যেখান দেখা যায় ক্লাসরুমে তরুণ ছাত্রদের সামনে তিনি যৌনোদ্দীপক অঙ্গভঙ্গি করছেন।

ভিডিওটি ইউটিউবে প্রকাশ হলে মিশরের জনগণ তীব্র সমালোচনা করেন। যার প্রেক্ষিতে ওই গায়িকাকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ধর্মীয় নীতি নৈতিকতার সীমা অতিক্রম করার অভিযোগ আনে সীমার বিরুদ্ধে।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার পাউন্ডও জরিমানা করে আদালত। এ রায়ের বিরুদ্ধে সীমার আইনজীবী আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ