মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পা‌নি‌কে কি জল বলা যা‌বে না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ‌নে‌কে ব‌লেন থাকেন, জল হিন্দুয়ানি ভাষা। তাই পা‌নি‌কে জল বলা যা‌বে না। এ কারণে অনেক মুসলিম পানিকে জল বলেন না। আবার হিন্দুরা পানি উচ্চারণ করেন না। শরিয়তে এমন কোনো নিষেধাজ্ঞা কি রয়েছে যাতে পানিকে জল বলতে নিষেধ করা হয়েছে?

আসলে পানি উর্দু শব্দ। এটি মূলত সংস্কৃত শব্দ ‘পানীয়’ থেকে উৎপত্তি লাভ করেছে। আর জল বাংলা শব্দ। যদিও পানি শব্দটি এখন বাংলা শব্দ হিসেবেই প্রচলিত। বাংলা শব্দের অধিকাংশই এসেছে মূলত সংস্কৃত শব্দ থেকে।

যেহেতু উভয়টিই সংস্কৃত থেকে আসা শব্দ। কোনটিই ধর্মীয় পরিচয় প্রকাশক শব্দ নয়। কেবলি পানাহার যোগ্য একটি বস্তুর পরিচায়ক। তাই পানি ও জল উভয়টিই ব্যবহার করা যাবে। কোন একটিকে বিধর্মী শব্দ বলে পরিহার করার যৌক্তিকতা নেই।

উত্তর দিয়েছেন মাওলানা লুৎফর রহমান ফরায়েজী। পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

সূত্র: আহলে হক মিডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ