রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

২০১৯ সালে হজে যাওয়ার ইচ্ছা ময়ূরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাই সিনেমার এক সময়ের বিতর্কিত নায়িকা মুনমুন আক্তার লিজা ওরফে ময়ূরী রূপালি পর্দা থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকবছর আগেই। বর্তমানে তিনি খাদিজা হিসেবে পরিচিত হচ্ছেন এলাকাতে।

তিনি এখন তাবলিগ জামাতের সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত করেছেন। অতীতের ভুলভ্রান্তির জন্য তওবা করে সারাজীবন ইসলামের দাওয়াত দিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন ময়ূরী। শুধু তাই নয়, নিয়মিত নামাজ পড়ার পাশাপাশি নানান রকম নফল ইবাদত এমনকি সপ্তাহের ৫ দিনই রোজা রাখছেন বলে জানা যায়।

গত বৃহস্পতিবার ছিল ময়ূরীর ৩৩ তম জন্মদিন। প্রতিবছর অনেকটা বন্ধু-বান্ধব এবং পরিবার-পরিজন নিয়ে জাঁকজমকের সাথে উদযাপন করলেও এবারই যেন ব্যতিক্রমভাবে জন্মদিন পালিত হলো ময়ূরীর। নিজের জন্মদিনেও রোযা ছিলেন তিনি।

ময়ূরী বললেন, বর্তমানে আমি নতুনভাবে জীবন শুরু করে বেশ সুখী জীবন যাপন করছি। আমি আমার অতীতের ভুলভ্রান্তির জন্য অনুতপ্ত। এখন জীবনের বাকিটা পথ এভাবেই ইবাদত-বন্দেগীর মধ্য দিয়েই পার করতে চাই।

আপাতত পরিকল্পনা স্বামীর সাথে এক চিল্লা তাবলিগ জামাতে যাবো। ইচ্ছে আছে ২০১৯ সালে হজ্জ করার। সূত্র: সংবাদ২১

তাবলিগের মেহনতে নায়িকা ময়ূরী থেকে খাদিজা ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ