মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

আজান দিতে দিতে মারা গেলেন মোয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনতাসির বিল্লাহ
আওয়ার ইসলাম

ঝিনাইদহের কালীগঞ্জে আজান দিতে দিতে মারা গেলেন আব্দুল মালেক বিশ্বাস (৬০) নামের এক মোয়াজ্জিন। (ইন্না লিল্লাহি..... রাজিউন)।

কালীগঞ্জ উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে ফজরের ওয়াক্তের আজান দেয়ার সময় তিনি মারা যান। আব্দুল মালেক এই গ্রামের মৃত জব্বার বিশ্বাসের ছেলে।

মোয়াজ্জিনের প্রতিবেশি মাহবুব জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন। আজান অর্ধেক হওয়ার পর তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন।

তিনি অসুস্থ মোয়াজ্জিনের সাথে কথা বলার চেষ্টা করলেও মোয়াজ্জিন কোন কথা বলতে পারেননি। পরে গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত দেখতে পান। নিহত মোয়াজ্জিনের ২ ছেলে ও ৬ মেয়ে সন্তান রয়েছে। তার স্ত্রী ২ বছর আগে মারা গেছেন।

পাতবিলা গ্রামের ইউপি মেম্বার নাসির উদ্দীন জানান, প্রতিদিনের মতো রোববার ভোর ৫টার দিকে মালেক বিশ্বাস ফজরের আজান দিতে মসজিদে যান। এরপর আজান দেওয়া শুরু করেন।

আজান অর্ধেক হওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ সময় মসজিদে নুর আলী নামের এক মুসল্লি উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ্ মোয়াজ্জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলতে পারেননি। এর কিছুক্ষণ পর গ্রামের অন্য মুসল্লিরা মসজিদে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল ঘটনার বর্ণনা দিয়ে জানান, এমন মৃত্যু সচরাচর দেখা যায় না। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ