শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

আজ ঢাকায় বিএনপির বিজয় শোভাযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিজয় দিবস উপলক্ষে আজ ঢাকায় বিজয় শোভাযাত্রা করবে বিএনপি।

দুপুর ২টার দিকে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হবে বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালির নেতৃত্বে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে বিজয় শোভাযাত্রা কর্মসূচি সফল করতে দল থেকে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

বিজয় র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে কোন পথে যাবে, এখনও তা চূড়ান্ত করেনি বিএনপি। তবে নয়াপল্টন থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার গিয়ে র‌্যালি শেষ হতে পারে বলে দলের এক নেতা জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ