রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জেরুসালেমের একটু টুকরো পাথরেরও মালিক নয় ইহুদিরা: শায়খুল আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর সা. মতো পবিত্র স্থান বলে মন্তব্য করেছেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি আহমেদ আত-তাইয়্যেব।

গতকাল শনিবার কায়রোয় দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জেরুসালেম শহরের একটি পাথরের টুকরার মালিকানাও ইহুদিদের নেই। সেখানকার ধুলিকণা-ইট-কাঠ-পাথর সব মুসলমানদের সম্পদ। কাজেই তারা জেরুজালেমে তাদের মন্দির থাকার যে দাবি করে ভিত্তিহীন।’

আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে কেন পবিত্র স্থান তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি কুরআনের আয়াত ও হাদিসের বাণী তুলে ধরেন।

আহমেদ আত-তাইয়্যেব বলেন, ইসলাম আবির্ভাবের পূর্বেও জেরুজালেম শহরে আরবরা বসবাস করত।

তিনি বলেন, ওল্ড টেস্টামেন্টকে (তাওরাত) উদ্ধৃত করে ইহুদিরা আল-আকসা মসজিদকে তাদের সম্পদ বলে যে দাবি করে তার কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুসালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে বক্তব্য দিয়েছেন আল-আজহার বিশ্ববিদ্যালয় তার নিন্দা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য কার্যকর ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ