রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সৌদি আরবের গাছে গাছে ঝুলছে কম্বল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

দেখে একটু অবাক হতে পারেন। একটি রাস্তার প্রতিটি গাছের সঙ্গে ঝুলছে কম্বল। হ্যা, সৌদি আরবের রিয়াদে দেখা যাচ্ছে এমন দৃশ্য। কিন্তু কেনো?

আবহাওয়া বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন যে, রিয়াদে এ বছর তুলনামূলক বেশি শীত পড়বে। বিগত কয়েক বছরের চেয়ে রেকর্ড পরিমাণ শীত পরবে সেখানে।

আর শীতে যেনো অভাবী মানুষ কষ্টে না পড়েন এজন্য রাজধানীর ধনীরা রিয়াদের গাছে গাছে ঝুলিয়ে রেখেছেন কম্বল।

সৌদি আরবে টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় রাইয়ান জেলার রাস্তায় ঝুলছে সারি সারি কম্বল। যা অভাবী মানুষের জন্য রাখা হয়েছে।

টুইটটি করেছেন সুলতান আল-মুসা। তিনি আশা করেছেন তার টুইটের কারণে মানুষ কম্বল বিতরণে আরও উদ্বুদ্ধ হবে।

তবে এ কাজের সমালোচনাও করছেন কেউ কেউ। তারা বলছেন, রাইয়ান জেলায় দরিদ্র মানুষ বসবাস করে না। তারা বাস করে আল-ঔদ, আল-বিথা ও মানফুহাতে। কম্বলগুলো সেখানেই ঝুলানো দরকার ছিলো। যাতে তা সঠিক মানুষের হাতে পৌঁছায়।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ