শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধানের সঙ্গে সৌদি বাদশার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মাঈন উদ্দিন: সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) ডাইরেক্টর মাইক পমপিও’র সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার রিয়াদের ইয়ামামা প্রাসাদে বৈঠকে বসেন তারা। বৈঠকে দ্বিপাক্ষিক সর্ম্পক এবং সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রিন্স খালিদ বিন সালমান, আমেরিকায় নিযুক্ত সৌদির দূত, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রয়াল কোর্টের প্রধান খালেদ বিন আবদুর রহমান আল ঈসা, পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জোবায়ের এবং জেনারেল ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান খালিদ বিন অালি আল হুমায়দান।

তবে বৈঠকে ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে এসব কিছু জানা যায়নি।

তবে আন নাহার পত্রিকা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে ইরান ও সিরিয়া ইস্যুও উঠে এসেছে। ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: আল আরাবিয়া, আরব নিউজ

সৌদির পর মার্কিন পণ্য বর্জনের ডাক ইন্দোনেশিয়ার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ