শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইয়াবাসহ মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৭৪ পিস ইয়াবাসহ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল হক মন্টুকে (২৯) আটক করেছে পুলিশ।

আজ রাতে পৌরশহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। মন্টু উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা। তিনি মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কেএম লতিফ মেডিসিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এহসানুল হককে আটক করা হয়।

এসময় তার শরীর তল্লাশি করে ৭৪ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

এসএস/