রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসলাম শান্তি নিরপত্তা, মধ্যপন্থা, ভ্রাতৃত্ব ও সাম্যের ধর্ম: কাবার ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পবিত্র কাবা শরিফের ইামাম শায়খ ড. খালিদ আল গামিদি বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব।

পবিত্র মক্কায় দাওয়া সেন্টারের বার্ষিক সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দাওয়া সেন্টারের মাধ্যমে ৮১৪ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। এর দ্বারা এটা সহজেই অনুধাবন করা যায়, দাওয়া সেন্টারের যিম্মাদারগণ ইখলাস ও ঈমানের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, হজরত সাহাবায়ে কেরাম রা. অত্যন্ত পরিশ্রম, ভালোবাসা আর নিষ্ঠার সঙ্গে মানুষের কাছে দীন পৌঁছে দিয়েছেন। আমাদের দায়িত্ব হবে ইসলামের বাস্তব ও উজ্জ্বল চিত্র মানুষের কাছে পৌঁছে দেয়া।

পৃথিবীবাসীর কাছে এটা স্পষ্ট করে বলতে হবে, ইসলাম শান্তি নিরপত্তা, মধ্যপন্থা, ভ্রাতৃত্ব ও সাম্যের ধর্ম। উগ্রবাদ বা সন্ত্রাসবাদের ইসলামে কোন স্থান নেই।

অনুষ্ঠান শেষে শায়খ আল গামিদি দাওয়া সেন্টারের শিক্ষার্থীদের মাঝে সম্মানসূচক সনদ বিতরণ করেন।

সূত্র: ডেইলি পাকিস্তান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ