মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

চট্টগ্রামে আপেলের কেজি ১৩ টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আপেলের কেজি ১৩ টাকা। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এমনটি ঘটেছে চট্টগ্রাম বন্দর নগরীতে।

বন্দর নগরী চট্টগ্রামে কনটেইনারে থাকা ২৩ হাজার কেজি আপেল নিলামে সর্বোচ্চ দাম ওঠেছে ৩ লাখ ২০ হাজার টাকা। ফলে কেজি প্রতি আপেলের মূল্য ঠেকেছে ১৩ টাকা ৩৩ পয়সা।

এছাড়া ৬৯ হাজার কেজি আদার দাম নিলামে হাঁকা হয়েছে ১ লাখ ৮০ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। ফলে গড় দাম পড়েছে প্রায় ৯ টাকা!

সোমবার চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস নিলাম কেন্দ্রে প্রকাশ্যে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ৪৫ জন ব্যবসায়ী অংশ গ্রহণ করলেও দর হাঁকিয়েছেন মাত্র ৮ জন। তবে দাম অস্বাভাবিক কম হওয়ায় বিক্রির অনুমোদন দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ।

নিলামে ওঠা আপেল ও আদা ভর্তি ওই চার কনটেইনার গেল অক্টোবরে আমদানি করেছিল চারটি প্রতিষ্ঠান। চার কনটেইনারের মধ্যে একটিতে ২৩ হাজার কেজি আপেল ছিল। বাকি তিন কনটেইনারে ২৩ হাজার কেজি করে মোট ৬৯ হাজার কেজি আদা ছিল।

এদিকে কাস্টমস কর্তৃপক্ষ আপেল বিক্রির জন্য ২০ লাখ টাকা সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছিল। তবে দর ওঠেছে মাত্র ৩ লাখ ২০ হাজার টাকা।

নিলামে ওঠা দামে এসব পণ্য বিক্রি করা হবে কি না তা নিলাম কমিটি সিদ্ধান্ত নেবে। যদি এ দামে বিক্রির অনুমোদন না হয় তাহলে পুনরায় নিলাম অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ