রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

ঢাকার চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার চৌধুরীপাড়া অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানটির বার্ষিক মাহফিল  আগামী ২২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে মাদরাসার মুতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান-এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, অত্র মাদরাসার শাইখুল হাদীস আল্লামা নুর হোসাইন কাসেমী।

মাহফিলে তাফসির করবেন, দেশের খ্যাতিমান মুফাসিসর ও বক্তা আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, রাজধানী মিরপুরের দারুল উলুম আকবর কমপ্লেক্স-এর মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি দিলাওয়ার হোসাইন ও শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবূ মূসা।

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল সম্পর্কে মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবূ মূসা আওয়ার ইসলামকে বলেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা শুরু থেকেই মানুষের ধর্মীয় চাহিদা পূরণে গুরুত্বপর্ণ ভূমিকা রেখে এসেছে। বছরের বিভিন্ন সময় ফিকহী সেমিনারসহ ব্যতিক্রমধর্মী ইলমি ও দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমাদের মাদরাসা।

তিনি বলেন, বরাবরের মতো আমরা বার্ষিক এই মাহফিলের আয়োজন করেছি। মাদরাসার মোতাওয়াল্লি মুহাম্মাদ ইমাদুদ্দিন নোমান-এর দিকনির্দেশনায় এই আয়োজন সফল হবে বলে মনে করি।

ওলামা কেরাম ও ধর্মপ্রাণ মানুষদের উক্ত মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ