শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

সৌদি রাজার সব প্রাসাদ হুথিদের ক্ষেপণাস্ত্রের নাগালে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগ্রাসনের জবাবে সৌদি আরবে হামলার নতুন অধ্যায়ের সূচনা করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

তারা সৌদি রাজার সব প্রাসাদ, সব তেল ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে।

এ হামলা থেকে রিয়াদকে ওয়াশিংটন রক্ষা করতে পারবে না বলেও দাবি করেছে হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবার রিয়াদে সৌদি রাজার একটি প্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এ হুমকি দেয় হুথিরা।

মঙ্গলবার রাতে হুথি আনসারুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিট এক বিবৃতিতে বলেছ, সৌদি রাজপ্রাসাদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রিয়াদের আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের এক হাজার দিনের প্রতিরোধ আন্দোলনের ফসল।

এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সৌদি আগ্রাসনের মোকাবেলায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সৌদি রাজার প্রাসাদগুলোর পাশাপাশি দেশটির সব তেল ও সামরিক স্থাপনা আমাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। আমাদের পাল্টা হামলা থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে রিয়াদের প্রতি ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা কোনো কাজে আসবে না।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ