শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নবীজিকে চিঠি লিখে পুরস্কার জিতল যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকমে আয়োজন করেছিল “নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার” প্রতিযোগিতা।

মাসজুড়ে এই মোবারক আয়োজনে দেশের বিভিন্ন জেলার মাদরাসা ও স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাইঞ্জে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজধানীর জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসার  কাফিয়া জামাতের শিক্ষার্থী ইমদাদুল্লাহ সাজ্জাদ হুসাইন। অনুষ্ঠানের প্রধান অথিতি র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর বিজয়ী ইমদাদুল্লাহ সাজ্জাদের হাতে প্রথম পুরস্কার ১০ হাজার টাকার বই তুলে দেন।

যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করে  জামিয়া শারইয়্যাহ মালিবাগ-এর শিক্ষার্থী শাহাদাত হুসাইন এবং মাদানীনগর দারুল উলুম মহিলা মাদরাসার শিক্ষার্থী মাহিমা মোবাশশারা। তাদের দু’জনের হাতেই ৫ হাজার টাকার বই তুলে দেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।

প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে জামিয়া মাদানিয়া মুগদার শিক্ষার্থী ইউসুফ লাবীদ । তার হাতেও হাজার টাকাই বই বান্ডিল তুলে দেন অথিথিবৃন্দ।

পুরস্কার নিচ্ছেন ১ম স্থান অধিকারী  ইমদাদুল্লাহ সাজ্জাদ হুসাইন

যৌথভাবে দ্বিতীয় পুরস্কার বিজয়ীর পুরস্কার নিচ্ছেন শাহাদাত হুসাইন

যৌথভাবে দ্বিতীয় পুরস্কার বিজয়ীর পুরস্কার নিচ্ছেন মাহিমা মোবাশ্বারার বাবা

তৃতীয় পুরস্কার বিজয়ীর পুরস্কার নিচ্ছেন ইউসুফ লাবীদ

আওয়ার ইসলামের আয়োজনে এ উদ্যোগের সহযোগিতায় ছিল শাহীন শিক্ষা পরিবার, রকামির ডটকম, মাকতাবাতুল ইসলাম, মাদানী কুতুবখানা ও মাদরাসাতুল হিকমাহ ঢাকা।

এছাড়াও যাার পুরস্কার পেয়েছে।

৪র্থ স্থান : সাহানাজ সাহিদা
মদিনাতুল উলুম মহিলা মাদরাসা কাপাসিয়া, গাজীপুর

৫ম স্থান : সদরুল আমিন সাকিব
নেত্রকোনা

৬ষ্ঠ স্থান: রাকিবুল হাসান
জামিয়à