শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মাওলানা হোছাইন আহমদ স্মরণে ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি: শাহপরীরদ্বীপ বাহারুল উলুম বড় মাদ্রাসা’র সদ্য প্রয়াত মুহতামিম মরহুম মাওলানা হোছাইন আহমদ রহ. স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২২ ডিসেম্বর জুমার নামাজের পর শাহপরীরদ্বীপ হাই স্কুল গেইট সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্টিত হয়। এতে মাওলানা শব্বির আহমদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি মাও. মো. আলী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মাও. আবুল হাশেম।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, মাওলানা হোছাইন আহমদ ছিলেন ইলমে দীনের একজন নিবেদিত প্রাণ কর্মী। একজন মুহতামিম হিসেবে তিনি তার প্রজ্ঞা, দায়িত্ববোধ আন্তরিকতার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে শাহপরীরদ্বীপ বাহারুল উলুম মাদরাসা পরিচালনার দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে এলাকাসী ও বাহরুল উলুম মাদরাসার অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহপরীরদ্বীপ বড় মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক হাফেজ মাও. এনাম উল্লাহ, ইসলামী আন্দোলন টেকনাফ উপজেলা সেক্রেটারী মাও. মো. ইসমাইল কাসেমী, সাংবাদিক মাও. মো. জুবাইর, মাষ্টার মো. জসিম উদ্দীন, হাফেজ আবুল কালাম, ছাত্র নেতা আবদুল বাসেদ, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব সোনা আলী, মো. ইসমাইল মেম্বার, হাবিবুর রহমান (হাবি মেম্বার) ও নূরুল আমীন মেম্বার, ইশা ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা সভাপতি হাফেজ আক্তার কামাল, সাবেক সভাপতি মাও. মো. জুবাইর, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মো. ইয়াহিয়া কলিম প্রমুখ।

মরহুম মাওলানা হোছাইন আহমদ রহ. এর স্মরণে ইসলামি সংগীত পরিবেশন করেন নবজাগরণ শিল্পী গোষ্ঠী টেকনাফ শাখার কিশোর শিল্পী মো. নূর রশিদ, এইচএম একরাম কবির, জাকারিয়া বিন হোসাইন, নাফ নদী ইসলামী শিল্পীগোষ্ঠীর সহকারী পরিচালক, আব্দুল মালেক জিহাদী ও উসামা বিন রহিম প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ