রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কল্যাণ পার্টির মহাসচিব ৪ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রায় চার মাস নিখোঁজ থাকার পর গ্রেফতার হওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলা মামলায় শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমিনুর রহমানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পরিদর্শক জিহাদ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুর রউফ জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আমিনুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আদালত প্রাঙ্গনে উপস্থিত আমিনুর রহমানের বড় ভাই এম এম মিজানুর রহমান বলেন, তার ভাই এ বছরের ২৭ আগস্ট রাত ১০টার দিকে কল্যাণপার্টির পল্টন কার্যালয়ের সামনে থেকে নিখোঁজ হন।

এর তিনদিন পর আমিনুরের নিখোঁজ হওয়ার বিষয়ে ৩০ আগস্ট তেজগাঁও থানায় একটি জিডি করা হয় বলে জানান মিজানুর রহমান।

তিনি আরও জানান, আজ মিডিয়ার মাধ্যমে আমিনুরকে খুঁজে পাওয়ার সংবাদে আমরা খুঁশি হয়েছিলাম। কিন্তু তাকে ২০১৫ সালের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেয়ায় আমরা হতভম্ব হয়েছি।

প্রসঙ্গত, শুক্রবার রাতে গুলশান থেকে আমিনুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু।

তিনি জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৫।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ