শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

নামাজ পড়লে ১০ নম্বর কাটা; জাহেলি যুগে ফিরছে চিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে যখন ব্যক্তিস্বাধীনতার চর্চা চলছে তখন চিন বরাবরই জাহেলি যুগের দিকে হাঁটা দিয়েছে। সেখানে মুসলিমদের নামাজ পড়া, দাড়ি রাখা, রোজা রাখা এমনকি কুরআন পড়লেও গ্রেফতার করা হয় মানুষকে।

এবার নতুন করে শোনা গেল ভিন্নরকম বিকৃত মানসিকতার আইন। চিনের শিনজিয়ান প্রদেশের রাজধানী উরুমকিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রার উপর ১০০ পয়েন্ট ধার্য করেছে প্রশাসন। উইঘুর সম্প্রদায় হলে আগেই ১০ নম্বর কাটা যাবে বলে জানানো হয়েছে।

১৫ থেকে ৫৫ বছর বয়সী উইঘুররা নামাজ পড়লে কিংবা ধর্মীয় শিক্ষা নিলে আরও ১০ নম্বর কাটা যাবে।

চীনের শিনজিয়ান প্রদেশে প্রায় এক কোটি উইঘুরদের বাস। রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়ে অনেকেই সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছেন বিভিন্ন দেশে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখলে বিপদ বাড়তে পারে, এই আশঙ্কায় অনেকে আবার চিরতরে সম্পর্ক ছিন্ন করছেন।

ইসলামপূর্ব আরবে দেখা যেত এ ধরনের সাম্প্রদায়িক বিভেদ। সেখান থেকে মানবতার নবী হজরত মুহাম্মদ সা. মানুষকে ফিরিয়ে এনেছেন। মানুষকে শিখিয়েছেন সমতার বিধান। যা আজও মানুষ চর্চা করে। কিন্তু কিছু কিছু দেশ ও রাষ্ট্র আবারও ছুটছে সেই জাহেলি সাম্প্রদায়িক যুগে। যেখানে ব্যক্তিস্বাধীনতার কোনো চর্চা ছিল না।

বাড়িতে কুরআন রাখলেই শাস্তির নির্দেশ চিনের