শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ’র আলোচিত বই 'দাদারাজ্যে যাবার পথে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইল হুসাইন: ভারতের এক হিন্দু ভাষাবিজ্ঞানী ও তার একই ছাদের নিচে বসবাসকারী নানা ধর্মের অনুসারী পরিবারের অভিনব গল্প-কাহিনির বাস্তবচিত্র ‘দাদারাজ্যে যাবার পথে'৷

হালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইটির গল্প সবার মুখে ফিরছে৷ বইয়ের বেশকিছু অংশ কিছুদিন আগে ভারত, বাংলাদেশের জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়৷ তখন থেকেই পাঠকমহলে এর চাহিদা আকাশচুম্বী৷ এবার সেসব এক মলাটে এখন পাঠকদুয়ারে৷

বইটি লিখেছেন ভারতের দারুল উলুম দেওবন্দ ও ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগের কৃতি ছাত্র, বাঙলা, উর্দু ও হিন্দিভাষার পাঠকনন্দিত সব্যসাচী তরুণ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহ. প্রতিষ্ঠিত গওহরডাঙ্গা মাদরাসার ফতোয়া ও আরবি সাহিত্য বিভাগের শিক্ষক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ৷

‘দাদারাজ্যে যাবার পথে' মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ রচিত অনন্য এক জীবনকাহন৷ জীবনটা গল্পের৷ কতো শতো গল্প রোজ দানা বাঁধে মননে৷ ছড়িয়ে থাকে কোনো অচেনা কিংবা চেনা গলিপথের বাঁকে৷ বুকের পাঁজরেও রয়ে যায় অব্যক্ত, অকথিত কখনো বা৷

ক'টাই বা তার প্রকাশিত আমাদের পৃথিবীর চার দেয়ালে! পৃথিবীটা তবু গল্পের হোক৷ মানুষে মানুষে একাকার হোক শুদ্ধ চেতনায়৷ এমনও এক কাহিনির অবলম্বন শুধুই ‘দাদারাজ্যে যাবার পথে'৷ গল্পটির ছত্রে ছত্রে একটাই বার্তা উদ্ভাসিত, নাম রাখা হয়েছে যার ‘মানব-মানবতা'৷

এক নজরে বই
লেখক : মুনশি মুহাম্মাদ উবায়দুল্লাহ
প্রকাশনী : দারুল ইশাআত
প্রচ্ছদ : কাজী যুবাইর
পৃষ্ঠা সংখ্যা :  ৫২
মূল্য : ৬০

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ