শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

শহরকে মশামুক্ত করার দাবীতে মশারি টানিয়ে বিক্ষোভ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কর্মব্যস্ত দিনের বেলায় ব্যস্ত সড়কে মশারি টানিয়ে অভিনব অবরোধ। দাবি, শহরকে মশামুক্ত করতে হবে। পৌর কর্তৃপক্ষকে নিতে হবে মশা নিধনে উপযুক্ত ব্যবস্থা।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল শনিবার এমনই আন্দোলনে শামিল হন ভারতীয় যুব মোর্চার (বিজেপির যুব সংগঠন) নেতা-কর্মীরা। আগরতলার দুর্গা চৌমহনিতে বেলা ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে মশারি টানিয়ে প্রতিবাদ।

রাস্তার মধ্যেই মশারি টানিয়ে তার ভেতরে বসে প্রতিবাদে শামিল হন বিজেপি সমর্থকেরা। তাঁদের অভিযোগ, শহরে মশার উপদ্রব মারাত্মক বেড়ে গিয়েছে। কিন্তু সিপিএম পরিচালিত আগরতলা পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই তাঁরা মশারি টানিয়ে প্রতিবাদে নেমেছেন।

ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভার নির্বাচন। মূল লড়াই শাসক সিপিএমের সঙ্গে বিজেপির। সেই লড়াইকে মাথায় রেখেই এদিন ‘জনস্বার্থে’ মশারি আন্দোলনে নামে বিজেপির যুব সংগঠন।
মশার দাপটে আগরতলাবাসী বেশ কিছুদিন ধরেই দুর্ভোগে পড়েছে। মশাবাহিত রোগ বাড়ছে।

তেমনি বাড়ছে মশার কারণে বিরক্তিও। পৌর কর্তৃপক্ষ মশা মারতে ওষুধ স্প্রে করলেও প্রয়োজনের তুলনায় তা অনেক কম বলেই সাধারণ মানুষের ধারণা।

এই অবস্থায় মশারি টানিয়ে পথ অবরোধে প্রশাসনের টনক কিছুটা হলেও নড়ে। ছুটে আসেন পুলিশ ও পুর প্রশাসনের কর্তারা। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর অবরোধ ওঠে।

তবে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও হুমকি দেয় বিজেপির ওই যুবক বাহিনী।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ