শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

তিন তালাক বিল প্রত্যাহারে আবেদন জানাবে 'মুসলিম পার্সোনাল ল বোর্ড'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সুপ্রিম কোর্টের 'তিন তালাক সংক্রান্ত বিল' তুলে নেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন জানাবে 'অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড'।

‘অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড’ এর সদস্য সাজ্জদ নোমানি জানান, কেন্দ্র সরকার মুসলিমদের হাত থেকে বিচ্ছেদ সংক্রান্ত নিয়মের ক্ষমতা কেড়ে নিতে চাইছেন। তিনি বলেন, সংবিধানের রীতি মেনেই এই সমস্যার সমাধান করা যেতে পারে।

গত ১৫ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিন তালাক সংক্রান্ত একটি বিল পাস হয়। এই বিল অনুযায়ী তিন তালাককে ‘অবৈধ’ বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি তিন তালাক প্রথা নিয়ে একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ৬ মাসের মধ্যে এই বিষয়ে আইন করতেনির্দেশনা দেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রথমিক পদক্ষেপ হিসেবে মন্ত্রীসভায় এ সংক্রান্ত বিলটি পাস হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ