সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

দাড়ি রাখায় ভারতের ১০ মুসলিম ছাত্রকে সেনা প্রশিক্ষণ থেকে বহিস্কার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: দাড়ি রাখার কারণে দিল্লির রোহিণীতে এনসিসি (ন্যাশনাল ক্যাডেট কোর্পস) সদর দফতর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়ার ১০ ছাত্রকে। ৬ দিনের এক ক্যাম্পে যোগ দিতে ওই ছাত্ররা সদর দফতরে গিয়েছিলেন।

ব্যাটেলিয়নের হাবিলদার মেজর তাঁদের জানান, এনসিসি করতে হলে দাড়ি বাদ দিতে হবে।

ছাত্ররা জানিয়েছেন, তাঁরা আবেদনপত্র লিখে জানান, ধর্মীয় কারণে দাড়ি রেখেছেন তাঁরা, ২ বছরের বেশি সময় ধরে এনসিসি করছেন, কখনও কোনও সমস্যা হয়নি। কিন্তু ক্যাম্পের ষষ্ঠদিনে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এখান থেকে চলে যেতে হবে, সরিয়ে দেওয়া হয় জিনিসপত্র।

তাঁদের কথায়, একদিন তাঁরা সেনায় যোগ দিতে চান।দেশে রক্ষায় অবদান রাখতে চান। কিন্তু এ ধরনের আচরণ মন ভেঙে দেয়।

যদিও এনসিসি জানিয়ে দিয়েছে, তাদের নিয়মে ক্যাম্পে এসে দাড়ি রাখা বেআইনি, এ নিয়ে হাইকোর্টের রায় রয়েছে, একই কথা বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ও।

ওই ছাত্রদের বক্তব্য, ভাল কথায় ক্যাম্প না ছাড়লে তাঁদের পুলিশের ভয়ও দেখানো হয়েছে। এনসিসিতে দাড়ি রাখা বেআইনি বলে কোনও নিয়ম নেই বলে তাঁদের দাবি।

উল্লেখ, মুসলমান এনসিসি ক্যাডারদের দাড়ি রাখা নিয়ে সমস্যায় পড়া এই প্রথম নয়। ২০১৩-য় বেঙ্গালুরুর ৭ কলেজ ছাত্র কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হন, কারণ এনসিসি তাঁদের দাড়ি থাকা অবস্থায় পরীক্ষায় বসতে দিচ্ছিল না।

এবিপি নিউজ