শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হাতিরঝিলে রেলিং ভেঙে গাড়ি নিচে, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার রাত ১০টার দিকে  রাজধানীর হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচে পড়ে যাওয়ায় চারজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সেতুর রেলিং ভেঙে ২০ ফুট ওপর থেকে প্রাইভেট কারটি নিচে পড়ে যায়। তবে একটুর জন্য ঝিলের পানিতে পড়েনি। এতে গাড়ির ভেতরে থাকা চারজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ ৩৫-৮৬২০। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধারে চেষ্টা চালান। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এইচজে