শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নতুন আইনে মোবাইলে কথা বলতে পারবেন কারাবন্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুধবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে নবনির্মিত গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং জামদানি উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’ এর উদ্বোধনী ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের বিভিন্ন কারাগারে আটক বন্দিরা প্রতিমাসে দুদিন স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক কারাবন্দি তাদের পরিবার পরিজনের সঙ্গে কথা বলতে চায়। সেক্ষেত্রে কারাগারে কঠোর নিয়ম মেনে নতুন করে মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেয়া হবে। এমনকি প্রয়োজনে কথোপকথনের ভয়েস রেকর্ড সংরিক্ষত রাখা হবে।

মাদক নিয়ন্ত্রণে একের পর এক পদক্ষেপ ব্যবস্থা নেয়া হচ্ছে। মেটাল ডিটেক্টর বসানো হচ্ছে। কিন্তু এর ফাঁক ফোঁকর দিয়েও মাদক ঢুকছে। তারপরও আমরা চেষ্টা করছি, যাতে কোনোভাবেই মাদক কারাগারে প্রবেশ করতে না পারে ও বিষয়টি নিয়ন্ত্রণে রাখা যায়।

মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় পুলিশ স্টেশনেই গাড়ি সমস্যা আছে। এছাড়া গত সাড়ে ৯ বছরে ৮০ হাজার পুলিশ লোকবল বাড়ানো হয়েছে। পুলিশ এখন আগের চেয়েও দক্ষ।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কাজ করছি বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মাদকের ব্যাপারে মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সু চির সঙ্গেও কথা বলেছি। তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন। কারণ তার দেশেও যুব সমাজ ইয়াবায় আসক্ত হয়ে যাচ্ছে।

আমি তাকে জানিয়েছি সীমান্তের আশপাশের এসব কারখানা বন্ধ করে দিতে। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন। আজ না হয় কাল কিন্তু এক সময়ে তা বন্ধ হবেই।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ