শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আজ থেকে শুরু চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাহফিল; নিষিদ্ধ সেলফি ও ছবি তোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম ওমর ফারুক আজাদ: বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার উদ্দ্যোগে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ৩ দিনব্যাপী ইজতেমায়ী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ বুধবার থেকে শুরু হবে।

আজ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামীকাল ২৯ ও ৩০ ডিসেম্বর শুক্র ও শনিবার পর্যন্ত মাহফিল চলবে। উপলক্ষ্যে পুরো চট্টগ্রাম বিভাগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর ফজরের নামাযের পর বয়ান ও আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

পুরুষ ও মহিলা শ্রোতাদের জন্য যথাক্রমে প্রায় ৯০ হাজার ও ৭০ হাজার বর্গফুটের সুবিশাল প্যান্ডেলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও কঠোর নিরাপত্তা ও পর্দাসহকারে মা-বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রাম জেলা মুজাহিদ কমিটির সদর হাফেজ মাসুম বিল্লাহর সভাপতিত্বে মাহফিলস্থলে মাহফিলের এক প্রস্তুতিসভা  অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় ‘মাহফিলের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার্থে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ছবি ও সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে’।

মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ‘মাহফিলের ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার্থে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত, প্রচার ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া মাহফিলে যত্রতত্র ছবি তোলা, সেলফি ও ভিডিও এবং ফেসবুকে নিমগ্ন থাকা থেকে বিরত থেকে মাহফিলে ওয়াজ শোনতে মনোযোগী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার প্রয়াসী হতে হবে।

 

 

নেতৃত্ববৃন্দ জানান, মাহফিলে প্রধান মেহমান হিসেবে দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস উস্তাযুল উলামা শায়খ মুনীরুল ইসলাম দা. বা.  ও আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উপস্থিত থাকবেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর পীরে কামেল আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতী ও মুহাদ্দিস আল্লামা শাহ আহমদুল্লাহ, জামিয়া উবাইদিয়া নানুপুরের শায়খুল হাদীস আল্লামা শায়খ আহমদ, নায়েবে আমীরুল মুজাহিদীন চরমোনাইয়ের মরহুম পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আল্লামা সৈয়দ মুহাম্ম