শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিয়ে ইরানি পার্লামেন্টে প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিয়ে প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। প্রস্তাবে ইরান সরকারের প্রতি দ্রুততম সময়ে জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার আহবান জানানো হয়েছে।

গতকাল বুধবার এ ইরানি পার্লামেন্টে এ বিষয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রশ্নে ২৯০জন আইনপ্রণেতার মধ্যে ২০৭ জন পক্ষে ভোট দিয়েছেন।

পার্লামেন্টে দেয়া ভাষণে স্পিকার আলি লারিজানি এই বিলকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইরান এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র : জেরুসালেম পোস্ট