শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ময়মনসিংহের ঐতিহাসিক বৈদ্যুতিক গম্বুজ মসজিদে কাল জুমা পড়াবেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

কাল শুক্রবার ৪টি কর্মসূচীতে অংশ নিতে  ময়মসসিংহে যাবেন  মজলিসে দাওয়াতুল হকের আমীর, গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

তিনি ময়মসসিংহের চর খরিচায় ঐতিহাসিক বৈদ্যুতিক গম্বুজ মদিনা মসজিদে জুমা নামাজ পড়াবেন।তিনি জুমা পূর্ব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বলে জানিয়েছেন মোহাম্মাদ রেদওয়ান।

তিনি ময়মনসিংহের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া চরখরিচায় বুখারি শরিফের দরস প্রদান করবেন।

এছাড়াও , আগামীকালের অন্যতম কর্মসূচীর মধ্যে আল্লামা মাহমুদুল হাসান ময়মনসিংহের ঐতিহাসিক দীনি বিদ্যাপিঠ জামিয়া ইসলামিয়াতে বাদ মাগরিব দাওয়াতুল হকের ইসলাহি মজলিসে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

বাদ এশা ময়মনসিংহের মালগুদাম মসজিদ মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অথিতির বক্তব্য রাখবেন।

সবশেষে  ময়মনসিংহের বাগমারা ঈদগাহ ময়দানে তিন দিনব্যাপী চলমান ইসলমি মহাসম্মেলনে আখেরী মোনাজাত ও দোয়া পরিচালনা করবেন আল্লামা মাহমুদুল হাসান।

উক্ত সম্মেলনে দেশ  বরেণ্য ওলামায়ে করামসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

আরএম/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ