রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রধানমন্ত্রীর সঙ্গে আতিকুল ইসলামের সাক্ষাৎ; গণসংযোগের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তালিকায় থাকা আতিকুল ইসলাম।

শনিবার দুপুর ২টার দিকে এ ব্যবসায়ী নেতা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে গণসংযোগ করার পরামর্শ দেন।

জানা যায়, সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের উত্তসূরি হিসেবে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেয়েছেন আতিক।

মিডিয়াকে তিনি বলেন, সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময়ে প্রধানমন্ত্রীকে আমার আগ্রহ এবং এর পরিপ্রেক্ষিতে কী ধরনের প্রস্তুতি নিচ্ছি, কোথায় কাদের সঙ্গে মতবিনিময় হচ্ছে- কারা কেমন সাড়া দিচ্ছেন ও উৎসাহ জোগাচ্ছেন তা বিস্তারিত অবহিত করেছি। প্রধানমন্ত্রী আমার কথা শুনেছেন এবং আমার তৎপরতা অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আতিকুল ইসলাম বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি।

ঢাকা উত্তরের মেয়র তালিকায় আলোচনায় নতুন মুখ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ