শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার

ইলিয়াস আলীর ছবি দেখে যা করলেন তাহসিনা লুনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট মহানগর বিএনপির একটি কর্মী সভায় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা।

তবে বাস্তবে ইলিয়াস আলীর উপস্থিতি নয়, আসলে ইলিয়াস আলীকে ভালোবেসে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার নেতাকর্মীদের দাবীতে সাটানো একটি ব্যানার দেখে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শনিবার ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তাহসিনা রুশদীর লুনা বলেন, এই অনুষ্ঠানে ইলিয়াস আলীও উপস্থিত আছেন। নেতাকর্মীরা যে এখনো ইলিয়াস আলীকে কতটুকু ভালোবাসে এটা তার প্রমাণ। ইলিয়াস আলীর প্রতি নেতাকর্মীর ভালোবাসাই তাকে রাজনীতিতে সম্পৃক্ত করতে বাধ্য করেছে বলে জানান তিনি।

নিখোঁজ বিএনপি নেতার এই স্ত্রী বলেন, ইলিয়াস আলী ফিরবেন বলেই আমরা বিশ্বাস করি। এজন্য নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। তিনি মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে সুন্দর সফল আয়োজনের জন্য ধন্যবাদও জানান।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা বলেন, ‘শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র সমস্যা। এ থেকে জাতিকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প নেই। খালেদা জিয়াকে মাইনাস করে ২০১৪ সালের মত আর কোন নির্বাচন এ দেশে হতে দেয়া হবে না। এ ব্যাপারে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

তাহসিনা রুশদীর লুনার বক্তব্যের সময় মুহুর্মহু স্লোগানে ভারী হয়ে ওঠে সভাস্থল। উপস্থিত নেতাকর্মীরা ইলিয়াস আলীকে ফিরে পেতে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে স্লোগান দিতে থাকেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ