রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দক্ষিণ সুদানে শান্তি মিশনের নতুন কমান্ডার বাংলাদেশের ব্রি. জেনারেল মোহাম্মদ মাসুম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অসামান্য অবদান রাখছে বাংলাদেশ। বিভিন্ন সময়ে এ অবদানের পুরস্কারও পেয়েছে তারা। এবার তার সাথে যুক্ত হলো আরেকটি পালক।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি মিশনের নতুন কমান্ডার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাসুম।

দক্ষিণ সুদানের জংলেই এর বোর ভিত্তিক সেক্টর ইস্ট বা পূর্ব সেক্টর এর কমান্ডার হয়েছেন তিনি। তার আগে ওই দায়িত্বে ছিলেন ভারতের সেনা কর্মকর্তা জেনারেল করনবীর সিং ব্রার।

দায়িত্ব গ্রহণের পর জংলেই প্রদেশের গভর্নর ফিলিপ আগুয়ের তাকে স্বাগত জানিয়েছেন। এসময় ফিলিপ আগুয়ের তার দেশে জাতিসংঘ মিশন কর্তৃক রাস্তাঘাট নির্মাণ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

সেক্টর ইস্ট দক্ষিণ সুদানে টেকসই শান্তি স্থাপন এবং মানবিক সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে।

এছাড়া উন্নত রাস্তাঘাট এবং বিমান টহলের মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ২৬ বছরের সামরিক অভিজ্ঞতা সম্পন্ন ব্রিগেডিয়ার জেনারেল মাসুম দক্ষিণ সুদানে যাওয়ার আগে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বর্ডার গার্ড অঞ্চল এর কমান্ডার ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ