শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

এতিম অনাথ অসহায়দের মাঝে হেরার আলো পাঠাগারের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান
বিশেষ প্রতিবেদক
ঢাকার মিরপুরের ৬নং সেকশনে অবস্থিত মসজিদ -ই-বাইতুল ফালাহ ভিত্তিক পরিচালিত হেরার আলো ইসলামী পাঠাগার এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মানবীয় এক পদক্ষেপ গ্রহণ করে ঢাকাসহ প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের মাঝে গতকাল থেকে বিতরণ শুরু করেছে ।

সে লক্ষে উক্ত পাঠাগারের প্রধান উপদেষ্টা জনাব এম, এ মালেক সাহেব ও অত্র পাঠাগারের সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতী সাইদ আহমাদেন সরাসরি সম্পৃক্তার মাধ্যমে ঢাকার হেমায়েতপুর, গাজীপুরের এরশাদ নগরের বাস্তুহারায় এবং শ্রীপুরের বরমীতে কম্বল, সুয়েটার, টি শার্টসহ নানান কাপড় ও শীত বস্ত্র দান করেন।

এদিকে তাহাদেরই তত্তাবধানে হেরার আলো ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্যদের আরো দুটি কাফেলা গঠন করে রাঙ্গামাটি ও কক্সবাজারের উখিয়াতে প্রেরণ করা হয় , এবং সেখানে তারা শত শত কম্বল ও সুয়েটার বিতরণ করেন ।

পাঠাগারের পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলার সময় তিনি  আওযার ইসলামকে জানান, আগামী ৫ জানুয়ারী দিনাজপুর, খুলনা ও সাতক্ষীরাসহ আরো অনেক জায়গায় শীত বস্ত্র বিতরণ করবেন।

ইতোপুর্বে তারা রোহিঙ্গাদের জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছেন বলেও জানা যায়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ