শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে বই উৎসব বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে বই উৎসব বাতিল করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বই উৎসব বর্জন করে এসময় মানববন্ধন করে শিক্ষার্থীরা।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে বই গ্রহণ না করে মানববন্ধন করে তারা। পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশীদ তালুকদারের অনুরোধ ও দোষী ব্যক্তির শাস্তির আশ্বাসে শিশুরা বই গ্রহণ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৪ ডিসেম্বর সকালে তাদের সহপাঠী তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে একা পেয়ে যৌন নির্যাতন করেন একই স্কুলের পিয়ন লুৎফর রহমান। ছাত্রী ও তার মা বিষয়টি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে জানালেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

পরে সেই দিন রাতে স্কুলের সহকারী শিক্ষিকা নাজনীন নাহার মেরি তার চাচাতো ভাই অভিযুক্ত পিয়নকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়িতে গিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

শিশুটির বাবা জানান, গেলো ৬ ডিসেম্বর গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতনের ধারায় মামলা দায়ের করলেও পুলিশ নানা টালবাহানায় আসামি লুৎফরকে গ্রেফতার করছে না।

গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানয়েছেন, ‍পুলিশ এ বিষয়ে মামলা নিয়েছে। এবং বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি জানান,আসামীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ