শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রধানমন্ত্রীর সাক্ষাত চান যুদ্ধাহত সাবেক বিডিআর সদস্য আবুল কাশেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া প্রতিনিধি(কিশোরগঞ্জ)

স্বাধীন বাংলাদেশের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার আয়তন বিস্তৃত দীর্ঘ সীমান্ত রক্ষার কাজে যারা বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছেন।

যারা নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছেন। কেউ বা  পঙ্গুত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব নিয়ে বেঁচে আছেন এখনো। সেই সকল বীর সেনানীদের অবদানের কথা কতটুকু মনে রাখতে পেরেছি আমারা? কিংবা আমাদের সরকার!

সরকার কি পেরেছে সেই সকল সৈনিকদের দুঃখের অংশীদার হতে? তাদের অসহনীয় দুঃখ যন্ত্রণা কেউ কি উপলদ্ধি করতে পেরেছে ? এখনো অনেক বীর সেনানী ধুকে ধুকে জীবন যুদ্ধে লড়াই করছেন।

পঙ্গু হওয়ার কারণে না পারছে তাদের জীবন কর্মমূখী করতে না পারছে তাদের পরিবারের ভরণপোষণ করতে। এমন’ই একজন বীর সেনানী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়ের তারাকান্দি গ্রামের মৃত হাফেজ রমজান আলীর পুত্র আবুল কাশেম।

তৎকালীন বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) এ চাকুরী করতেন তিনি।চাকুরীরত অবস্থায় তিনি খুব নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন। সাহসিকতার জন্য বিভিন্ন পুরস্কার ও পদক প্রাপ্ত হন আবুল কাশেম।২০০৭ সালে চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

১৯৯৬ সালের ২৪ শে সেপ্টেম্বরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্বরত অবস্থায় মায়ানমারের নাসাকা বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার দুটি পা হাটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে এ সাহসীকতার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তৎকালীন বাহিনীর সর্বোচ্চ সম্মান সূচক পদক ‘প্রেসিডেন্ট রাইফেলস্’ পদকে ভূষিত করেন এবং প্রধানমন্ত্রীর একান্ত হস্তক্ষেপে যুদ্ধাহত আবুল কাশেমের চিকিৎসা সম্পন্ন হয়। তার চলাফেরার জন্য সরকারীভাবে তাকে দুটো কৃত্রিম পা দেওয়া হয়।

[caption id="" align="alignnone" width="604"] বিভিন্ন সময় পুরস্কার পাওয়া সংরক্ষিত পদক[/caption]

অবসর গ্রহণের পর থেকে পেনশন ভাতা ছাড়া আর কোন আর্থিক সহযোগীতা পাননি তিনি।তার চলার শেষ সম্বল দুটো কৃত্রিম পা ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পরও বিভিন্ন আবেদন করা সত্বেও সরকারী ভাবে সাড়া প