শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

ছাত্রলীগ হতে হলে বয়স ২৯ বছর হতে হবে, অবিবাহিত হতে হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অজ বৃহস্পতিবার ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালির উদ্বোধনকালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি সমবেত ছাত্রলীগের সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, অস্ত্রবাজ, চাঁদাবাজ, গুন্ডাবাজদের ছাত্রলীগে ঠাঁই নাই।

আদর্শবাদী একজন কর্মী হবে ছাত্রলীগের সদস্য। যারা পরীক্ষায় ভালো ফলাফল করবে, যারা দক্ষ নাগরিক হয়ে গড়ে ওঠবে তারাই ছাত্রলীগে যোগ দিবে।

ঈশ্বরদী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল, রশিদুলল্লাহসহ আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আরো বলেন, ছাত্রলীগের ছেলেরা নিজেকে গড়ে তুলবে, নিজের পরিবারকে গড়ে তুলবে, দেশ গড়বে. দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠবে। তিনি বলেন, ভালো ছাত্রদের জন্যই ছাত্রলীগ।

ছাত্রলীগ হতে হলে বয়স ২৯ বছর হতে হবে, অবিবাহিত হতে হবে। ছাত্রলীগ কর্মীরা যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠা পাবে। অর্থনৈতিক মুক্তি আসবে, তবেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ