মুহাম্মদ যাইনুল আবিদীন
আমাদের সমাজে কন্যা সন্তান হলো সংসারের ফুল। কন্যা সন্তান ছাড়া সংসার অনেকতটা মরুভুমির মতো। আমি আমার বাবাকে দেখেছিপাঁচজন পুত্র সন্তানের জনক হওয়ার পরেও তার কী মনোকষ্ট।
তারপর এক এক করে আমাদের তিনজন বোন হলো। আমাদের বাবার আনন্দের সীশা রইলো না। এই আমাদের বাংলাদেশ।
বাজার হলো সময়-সভ্যতার মুখ।যে কোনো অঞ্চলের বাজারটা ঘুরে এলেই সেখানাকার মানুষের রুচি চিন্তা ্আগ্রহ ্ও জীবনযাত্রাটা ধরেনেয়া যায়।
আমরা শহরে কী গ্রামে- যেখানেই আমাদের মার্কেটগুলোতে যাই মেয়েদের বাহারী পোশাকে মন ভরে যায়। আর আমার মতো যাদের মেয়ে নেই তাদের তো রীতিমোত অপরাধ বোধ হয়- কেন ছেলের জনক হলাম।মেয়ের জনক হলাৈম না কেন?
আমি লক্ষ্য করেছি, আমার বড় ভায়রার তিন কন্যা। তারা যখন আমাদের বাসায় আসে তখন ঘরটায় যেভাবে প্রাণ থই থই করে অন্য সময় সেটা করে না।
আমাদের এই সমাজে স্কুল পড়ুয়া যে বালকটির একটি ছোট্র বোন আছে তার ভাবসাবও অন্যরকম। ছোট বোনের জন্য চুইনগাম আর সাজুনি কেনায় সে এমন ভাব দেখায় যেন তার মতো ভাগ্যবান এই সমাজে আরেকজন নেই।
আর যার আছে একজন বড় বোন তার তো প্রশ্রয়ের রাজ্য দুটি। তার পাশে দাড়ানোর সাধ্য কার!
দারিদ্রের জলে ভেজা আমাদের এই গরীব দেশে আমাদের শেষ নেই। আর এই আমাদের প্রাণেই আমাদের মেয়সেমাজ। এখানকার সুখ স্বপ্ন উচ্ছাস তাদেরকে ঘিরে।
তারাই এই মাটির প্রাণ। তারা আমাদের আত্মমর্যাদার প্রতীক। যে কারণে সাত পুরুষের সম্পটদ ধ্বংস হওয়অকে মেনে নিতে পারলেও বোনের প্রতি কারো এক মুহুর্তের বাঁকা নজর আমরা মেনে নিতে পারি না।
ইভটিজিং এর বিরুদ্ধে দুর্মর ঘৃণা প্রকাশ আমাদের সেই আত্মমর্যাদাবোধের প্রতীক।
কোথায় পেলাম এ ধন?
এই ধন আমরা পেয়েছি আমাদের ধর্ম থেকে। আমাদের ধর্মেই আমাদের শিখিয়েছে, নারী জাগতের শ্রেষ্ঠ সম্পদ। হযরত মুহাম্মদ সা. আমাদেরকে যে জীবন-চিন্তা দান করেছেন তাতে নারীর আসন, স্নেহে সম্মানে অনন্য।
কোনো কোনো ক্ষেত্রে নারীরর গুরুত্ব ও স্বীকৃতি পুরুষকে ছাড়িয়ে গেছে। পবিত্র কুরআনে সূরাতুন নিসা তথা নারীর সূরা নাসক একটি সূরা আছে। পুরুষের নামে স্বতন্ত্র কোনো সূরা নেই।
পুরুষদের এই মর্মে আদেশ করা হয়েছে ‘ওয়াআ’শিরুহুন্না বিল মা’রুফ’ অর্থাত ‘তোমরা মেয়েদের সাথে উত্তম আচণ করো’।
তাই আল্লাহ বিশ্বাসী প্রতিটি মানুষ নারীলর সাথে উত্তম আচরণ করতে বাধ্য এবং আল্লাহ কর্তৃক আদিষ্ট।
এই আাদ