শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফিলিস্তিনিদের ফাঁসি দিতে ইসরাইলি সংসদে প্রস্তাব পাশ: তাতেও কি শেষ রক্ষা হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইহুদিবাদী ইসরাইলের সংসদ শাহাদাত পিয়াসি ফিলিস্তিনিদেরকে ফাঁসির দণ্ড দেয়ার অনুমতি দিয়ে যে আইন পাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিনের কর্মকর্তারা তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ইসরাইলের সংসদে গত বুধবার ৫২ ভোটে প্রস্তাবটি পাশ হয় তবে ৪২ জন সদস্য প্রস্তাবের বিরোধিতা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিকৃত বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিনিদের ইসরাইল-মার্কিন বিরোধী ক্ষোভ ও ঘৃণা প্রচণ্ডভাবে বেড়ে গেছে এবং আন্দোলন আরো বেগবান হয়েছে।

এ ছাড়া, ইসরাইলি সংসদ গত মঙ্গলবার ঐক্যবদ্ধ বায়তুল মোকাদ্দাসের বিষয়েও আরেকটি প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব পাশের ফলে পুরো বায়তুল মোকাদ্দাসের ওপর ইসরাইলের কর্তৃত্ব বা দখলদারিত্ব প্রতিষ্ঠিত হবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ যদি ইসরাইলের সঙ্গে আপোষ না করে তাহলে তাদেরকে অর্থ সহায়তা বন্ধ করে দেয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট গত ৬ ডিসেম্বর বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ার পর আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসি হামলা বন্ধের জন্য ইসরাইলি সংসদ ফাঁসির দণ্ডের অনুমতি দিয়ে প্রস্তাব পাশ করে। এর ফলে সহিংসতা আরো বিস্তার লাভ করেছে।

ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যানের নেতৃত্বাধীন দল ওই প্রস্তাব সংসদে উত্থাপন করেছিল। ওই প্রস্তাব পাশের ফলে খোদ ইসরাইলের জনমনে এ আশঙ্কা সৃষ্টি হয়েছে যে, ট্রাম্পের ওই ঘোষণার পরিণতি তাদের জন্য ভালো হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসি হামলা ঠেকানোর জন্য ইসরাইলের সংসদ ফাঁসির দণ্ড দেয়ার প্রস্তাব পাশ করলেও তারা ফিলিস্তিনিদের আন্দোলন তো ঠেকাতে পারবেই না বরং এতে করে ফিলিস্তিনিদের মনোবল আরো শক্তিশালী হবে।

ইসরাইলি দৈনিক হারেতজ লিখেছে, সংসদে ওই প্রস্তাব পাশের ফলে শাহাদাত পিয়াসি হামলার সংখ্যা বেড়ে যাওয়া এবং আন্দোলন আরো বেগবান হওয়ার পাশাপাশি পাশ্চাত্য ও আà¦