মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বই উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরব ডেস্ক: সৌদি আরবের মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া উপলক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল ৪টায় স্কুলে আয়োজিত উৎসবে সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মুসা আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন স্কুলের অর্থ বিষয়ক সম্পাদক মো. এহসান উদ্দিন।

স্কুলের প্রধান শিক্ষক শহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি ফ ই ম ফরহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রাশেদ, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন সুমন ও সদস্য শামীম আল মুনতাসির।

বক্তব্য দেন রবিউল হোসেন চৌধুরী, ফজল খান, মাহফুজ, সাংবাদিক,  মাধবী আক্তার, রাবিয়া সোলতানা ও আমির।

বই বিতরণ উৎসবে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, ছাত্রীদের উপবৃত্তি প্রদানসহ নানামুখী কাজ করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তাই সন্তানদের শিক্ষিত করে তুলতে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। দেশ নিরক্ষরমুক্ত হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নেবে। সুত্র: এনটিভি অনলাইন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ