শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘মাওলানা সাদ ইস্যুতে দারুল উলূম দেওবন্দ আগের অবস্থানেই আছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মইনুদ্দিন তাওহিদ
উত্তরা থেকে

উত্তরায় দ্বিতীয় বারের মত চলছে দাওয়াত ও তাবলীগ নিয়ে চলমান সঙ্কট নিরসনে জরুরী আলোচনা সভা।

আলোচনা সভায় দেওবন্দ ফেরত প্রতিনিধি দলের মুখপাত্র আল্লামা মাহফুজুল হক  মাওলানা সাদ ইস্যুতে দারুল উলুম দেওবন্দের অবস্থান আগের মতই আছে বলে জানান।

তিনি এ মর্মে দারুল উলুমের লিখিত ভাষ্য পড়ে শোনান। যাতে স্পষ্ট উল্লেখ আছে যে, মাওলানা সাদ অস্পষ্টভাবে রুজুনামা পেশ করলেও তিনি তার বক্তব্য প্রচারে এবং দেওবন্দের তারদীদে রীতিমত লেখালেখি ও বয়ান চালিয়ে যাচ্ছেন। তাই দারুল উলূম দেওবন্দও তার আগের অবস্থানে আছে।

আকস্মিকভাবে আয়োজিত এ পরামর্শ সভায় ইতোমধ্যে উপস্থিত হয়েছেন,  বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মুফতী মিজানুর রহমান সাঈদসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।