রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম
উনিশ শতকের শেষ ভাগের কথা। উপমহাদেশে ইংরেজদের রাজত্ব চলছিল তখন। মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। একদিকে ইংরেজ রাজ-শক্তি, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অত্যাচার-নিপীড়ন, শোষণ-বঞ্চনায় বাঙ্গালী মুসলিম সমাজের দুরবস্থা চরমে গিয়ে পৌঁছেছে। উত্তরোণের পথ কোথায়? তবে কি এভাবেই শেষ হয়ে যাবে মুসলিমদের জীবন? সকলের মনে একই প্রশ্ন দানা বেঁধেছে তখন।
সেই সময় বাংলার চব্বিশ পরগণা জেলার বশিরহাট মহকুমায় একজন যুবক এসব নিয়ে ভাবতেন।যুবকের ক্লান্ত দুটো চোখ কী যেন খুঁজে বেড়ায় আকাশের দিগন্তরেখায়। তার হৃদয়ে রুধিরাক্ত হয় এসব দেখে। পরিবর্তনের হাল ধরতে চান তিনি। মুসলিমদের গৌরবগাঁথা ইতিহাস ফিরিয়ে দেওয়ার দৃঢ় সংকল্প করেন।
বলা হচ্ছিল মাওলানা আকরাম খাঁ-এর কথা। একজন বাঙালি আলেম সাংবাদিক, রাজনীতিবিদ, সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিতের কথা। যিনি কলমের মাধ্যমে মুসলিমদের অমর গর্বগাঁথা ইতিহাস ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখতেন।
১৮৬৮ সাল। সে সময় বোদ্ধা এই আলেম আরেকজন আলেম মাওলানা হাজী আবদুল বারী খাঁ গাজী রহ. এর ঘরে জন্মগ্রহণ করেন। অবিভক্ত বাংলার চব্বিশ পরগণা জেলার বশিরহাট মহকুমায় বেড়ে উঠতে থাকেন। সেই সাথে তার মনে দানা বেধে থাকা স্বপ্নরাও বেড়ে ওঠে তিল তিল করে।
চোখের পাতায় এইসব স্বপ্ন নিয়ে ১৯০০ সালে তিনি কলকাতার এক আলিয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে এফ.এম. পরীক্ষায় উত্তীর্ণ হন। মাদরাসার সিলেবাস অনুযায়ী আরবি-ফারসি-উর্দু ভাষা শেখার সুযোগ থাকলেও বাংলা ভাষা শেখার কোন সুযোগ ছিল না। তাই ছাত্র-জীবনে তিনি ইংরেজী-বাংলা শেখার সুযোগ না পেলেও পরবর্তীতে নিজ চেষ্টায় বাংলা, সংস্কৃতি ও ইংরেজী ভাষা রপ্ত করেন। আরবি-ফারসি-উর্দু ভাষায়ও তিনি বিশেষ দক্ষতা অর্জন করেন।
চাকরি-বাকরি ব্যবসা-বাণিজ্য, জমিদারী-জোতদারী সবই ছিল তখন হিন্দুদের হাতে। সামাজিক ক্ষেত্রেও মুসলমানরা ছিল চরমভাবে উপেক্ষিত-অবহেলিত বাঙালি মুসলমানদের নৈতিক ও সামাজিক অবক্ষয় চরমে পৌঁছে গেছে তখন। না আছে শিক্ষা না আছে সঠিক দীক্ষা।
এ অবস্থার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাওলানা মোহামà