শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

কাকরাইল মারকাজে পৌঁছেছেন মাওলানা সাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার জন্য দিল্লির নেজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী কাকরাইল তাবলিগের মারকাজ মসজিদে পৌঁছেছেন। বিকাল চারটার দিকে তিনি কাকরাইলে পৌঁছেন তাবলিগের শুরার একজন সদস্য আওয়ার ইসলামকে নিশ্চিত করেন।

বিশ্ব ইজতেমায় অংশ নিতে দুপুরে ঢাকায় এসে পৌঁছেন দিল্লির নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ। তবে আলেম উলামা ও তাবলিগের সাথীদের সকাল থেকে অব্যাহত বাধার মুখে তিনি ইজতেমায় না গিয়ে কাকরাইলে আসেন।

তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার এবং দেওবন্দের মতামতকে গুরুত্ব দেয়াসহ একাধিক বিষয়ে সেখানে আলোচনা করা হবে। সেই সঙ্গে ইজতেমার মাঠে তিনি বয়ান করবেন কিনা সে ব্যাপারে আলোচনা হবে বলেও জানা গেছে।

এবারের বিশ্ব ইজতেমা ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। ইজতেমায় অংশ নেয়ার জন্য মাওলানা সাদ দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেন।

এদিকে আলেমদের মতামতকে উপেক্ষা করে মাওলানা সাদের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ভোর থেকেই বিমানবন্দর ও ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন তাবলিগের সাথী ও আলেমরা।

বিমানবন্দর পার হয়ে কাকরাইলের পথে মাওলানা সাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ