শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

কুরআন অবমাননাকারীর করুণ মৃত্যু! এলাকায় চাঞ্চল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর বিরামপুরে পবিত্র কুরআর শরীফ অবমাননা করা এক উপজাতির করুণ মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের বক্তব্য পবিত্র কুরআন শরীফ অবমাননা করাতেই তার করুণ মৃত্যু হয়েছে।

জানা যায়, মৃত সাঁওতাল উপজাতি ওই ব্যক্তির নাম বিশু লাড়কা (৫৫)। গত শুক্রবার (৫ জানুয়ারি) বিশু লাড়কা গ্রাম সংলগ্ন নদীতে মাছ ধরতে যায় বিশু। এক পর্যায়ে তার হাতে একটি কোরআন শরীফ উঠে আসে।

আরবীতে মুদ্রিত মুসলমানদের মহা পবিত্র কুরআনকে সম্মান না দেখিয়ে বিশু সেটিকে পা দিয়ে সরিয়ে রেখে বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পর বিশুর হাত-পা অবস হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তার মুখের কথা ও খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়।

ঘটনার পর থেকে কবিরাজী সহ বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সোমবার সকালে রণগ্রামে বিশু লাকড়ার মৃত্যু হয়। দুপুরে বিশুর লাশ নিজ বাড়িতে নিয়ে এলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মৃত বিশুর বড় ছেলে লক্ষী লাকড়া ও শ্যালক দিলীপ টপ্য জানান, অবচেতন বিশু লাকড়াকে গত তিনদিন ধরে বিভিন্ন স্থানে চিকিৎসা করালেও ক্রমাগত তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকে। এবং গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর জানায়, লোকমুখে শুনেছি ঘটনা। বিশু লাকড়া পবিত্র গ্রস্থ আল কুরআন অবমাননা করার কারণেই এই মৃত্যুর ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছে ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ